তাসের আড্ডায় এসে আত্মঘাতী যুবক - The News Lion

তাসের আড্ডায় এসে আত্মঘাতী যুবক

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কৃত্তিবাসপুর গ্রামের যুবক তারকনাথ দোলই ( ২৮) এর মৃতদেহ উদ্ধার হলো ডেবরার জয়কৃষ্ণপুর থেকে। দাসপুর থানার কৃত্তিবাস পুরের পাশের গ্রাম হল ডেবরা থানার জয় কৃষ্ণপুর গ্রাম। বৃহস্পতিবার রাতে তাস খেলতে এসে তারকনাথ দোলই বাড়ি ফিরে যায়নি বলে তার বাবা লক্ষীকান্ত দোলই জানান। 


তিনি বলেন শুক্রবার সকালে জানতে পারি ছেলে গলায় গামছা দেওয়া অবস্থায় মাচায় ঝুলছে ।তিনি বলেন আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। আমার ছেলেকে খুন করা হয়েছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন ।জয় কৃষ্ণপুর গ্রামের যে বাঁশের মাচায় বসে গ্রামের যুবকরা তাস খেলতেন শুক্রবার সকালে সেখান থেকেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ডেবরা থানার পুলিশ। 


ডেবরা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । সেই সঙ্গে খুন না আত্মহত্যার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে ডেবরা থানার পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারের সকলেই শোকে ভেঙ্গে পড়েন। সেই সঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.